রামগঞ্জ (লক্ষ্মীপুর ) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলা বিএন পির সভাপতি ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের নবম জাতীয় সংসদের এমপি নাজিম উদ্দিন আহম্মেদের রামগঞ্জের বাড়িতে সোমবার রাতে একদল সন্ত্রাসীরা বাহির থেকে আতঙ্ক সৃষ্টি করে বাসভবন লক্ষ করে বেশ কয়েকটি ককটেল ও গুলি ছুঁড়ে । এ সময় সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মেদ বাসভবনের ভিতরে ছিলেন । সন্ত্রাসীদের ছোঁড়া গুলি ও ককটেলের আঘাতে কেহ আহত না হলেও বাসভবনের দেয়ালের প্লাষ্টার উঠে গর্ত হয়ে যায় । এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চরম উত্তেজনা বিরাজ করছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে অজ্ঞাত সন্ত্রাসীরা পালিয়ে যায় ।
জানা গেছে, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন উপলক্ষে সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মদ, বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের একক চেয়ারম্যান প্রার্থী ভিপি আবদুর রহিম (ঘাড়া প্রতীক) ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুকুল (বই প্রতীক) ,সংরক্ষিত মহিলা আসনে ভাইস চেয়ারম্যান পদ প্রাথী ফৈরদোসী আক্তার বিউটি (হাঁস প্রতীক)এ সমর্থন দেয়ার জন্য ঢাক থেকে রামগঞ্জের ভাদুরস্থ নিজ বাড়িতে অবস্থান নেয়ায়, অজ্ঞাত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আতঙ্ক সৃষ্টি করার লক্ষে বাস ভবন লক্ষ করে রাতের বেলায় ককটেল ও গুলি ছুঁড়ে ।




