জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউপি চেয়ারম্যান শাহজাহান কবীরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৩ মার্চ রবিবার সন্ধ্যা ৭টার দিকে সদর থানা পুলিশ বারুয়ামারী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান মজুমদার জানান, লক্ষীরচর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের এক মেম্বার শাহজাহান কবিরের বিরুদ্বে শ্লীলতা হানির অভিযোগে আদালতে মামলায় দায়ের করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।




