ads

রবিবার , ৭ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোরবানির জন্য ব্রাজিল থেকে গরু আনতে চায় সরকার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৭, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাজিল থেকে গরু আমদানি করতে চায় বাংলাদেশ। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানিয়েছেন। ৭ এপ্রিল রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী বলেন, আলোচনায় ব্রাজিলের পক্ষ থেকে অ্যানিমেল প্রোটিনটা (প্রাণিজ আমিষ) গুরুত্বে ছিল। বিশেষ করে ব্রাজিল অত্যন্ত কম দামে মাংস রপ্তানি করে। সে বিষয়ে তারা কথা বলেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা আগামী কোরবানি সামনে রেখে তাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি, যদি সস্তাই হয়, তাহলে কোরবানির সময় গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কি না। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, এ যৌথ আলোচনা সামনের দিকে এগিয়ে যাবে। জুলাইয়ে তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আশা করি, এর মধ্যে আমরা কিছু ক্ষেত্র চিহ্নিত করতে পারব।’

Shamol Bangla Ads

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে যেন শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়, সে বিষয়েও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে। এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় দুদিনের সফরে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ঢাকায় পৌঁছান।

Need Ads
error: কপি হবে না!