ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৪, ২০১৪ ৭:৪০ অপরাহ্ণ

Photo. Gopalpur-Tangail. 24-03-2014.এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : ‘যক্ষার সেবা সবার তরে, পৌছে দিবে ঘরে ঘরে’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহযোগী সংস্থা ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে ২৪ মার্চ সোমবার বেলা ১১টার দিকে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡র থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ, কে, এম মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভি ইয়াসমিন, গোপালপুর থানার এসআই প্রদীপ সরকার।
আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডাঃ মীর মাছুদ রায়হান পান্না, ডাঃ তানজিনা আফরিন স্মৃতি, গোপালপুর যক্ষা ও কুষ্ঠ ক্লিনিকের সিনিয়র টিএলসিএ মোঃ মোবারক হোসেন, সূর্যের হাসি ক্লিনিক সিডব্লিউএফডি গোপালপুর শাখার ক্লিনিক ম্যানেজার মোঃ আব্দুল­াহ আল মামুন, সূর্যের হাসি ক্লিনিক স্বনির্ভর বাংলাদেশ গোপালপুরের ক্লিনিক ম্যানেজার মোঃ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মাজহারুল ইসলাম বাদশা, প্রধান অফিস সহকারী মো. বজলুর রশিদ, স্টোর কিপার মো. সুরুজ্জামান প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!