ads

বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩৯

খবর টি পড়েছেন : ৫৭৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩৯ জন। ১৩ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪০৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৭০৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩৬১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১৭ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৭৫৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ৬২৫ জন।

Shamol Bangla Ads

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২২০ জন। ঢাকায় ৮ হাজার ৯৭৫ এবং ঢাকার বাইরে ৪ হাজার ২৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশের ঊর্ধ্বতন ২৬ কর্মকর্তাকে বদলি পরবর্তী সংবাদ নিজেই টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads