জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২২ মার্চ শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভা গেট থেকে এক বর্ণাঢ্য র্যালী মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আবুল মনুসুর খান দুলাল, ইসলামিক ফাউন্ডেশনের ইন্সট্রাক্টর মাও.রফিকুল ইসলাম, সুপারভাইজার পারুল মিয়া, ডিএসবি হাবিবুর রহমান ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মানবাধিকার কর্মী শাহ্ জামাল প্রমুখ।




