ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে স্কুলপড়ুয়া ছাত্রী নিখোঁজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ৮:২৯ অপরাহ্ণ

Thakurgaon_District_Map_Bangladesh-30এ,কে আজাদ, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভোটপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রী ও ভোটপাড়া গ্রামের যিতেন চন্দ্রের শিশুকন্যা বিলাশী রাণী (১২) বাড়ীর পার্শ্বে মাঠ থেকে নিখোঁজ হয়েছে।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ভোটপাড়া গ্রামের যিতেন চন্দ্রের শিশুকন্যা ও ভোটপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রী বিলাশী রাণী গত ২৯ মার্চ বিকালে বাড়ীর পার্শ্বে মাঠ গেলে সে আর পরবর্তীতে এযাত বাড়ীতে ফিরেনি। তার পরিবারের লোকজন শিশুকন্যাটিকে খোঁজাখুজি অব্যহত রেখেছে। শিশুকন্যাটি নিখোঁজ হবার ৬দিন অতিবাহিত হলেও এযাবত তার কোন সন্ধান পাচ্ছেনা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বালিয়াডাঙ্গীতে স্কুলপড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহীড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়য়া ছাত্রী ও লাহীড়ি বাজারের রমজান আলীর শিশুকন্যা ফারজানা আক্তার রুমা (১৪) মায়ে বকুনী সইতে না পেরে আত্মহত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লাহীড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রী ও লাহীড়ি বাজারের রমজান আলীর শিশুকন্যা ফারজানা আক্তার রুমা (১৪) মায়ে বকুনী সয়তে না পেরে গতকাল দুপুরে সে তার বাড়ীর সবার অজান্তে নিজ শোবার ঘরের সিলিঙ্গের সাথে গলায় ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এব্যাপারে স্থানীয় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

Need Ads
error: কপি হবে না!