ads

মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০১৮ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের চাহিদার ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ২:৩০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। তিনি ২০ ফেব্রুয়ারি সংসদে সরকারি দলের সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের পর দেশে ওষুধ প্রাপ্তি মূলত: আমদানীর ওপর নির্ভরশীল ছিল এবং অনেক উচ্চ মূল্যে জনগণকে ওষুধ ক্রয় করতে হতো। ইতোমধ্যে ওষুধ আমদানিকারী দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সারাবিশ্বে বাংলাদেশের ওষুধ সুনাম অর্জন করেছে।
তিনি বলেন, ২০১৪ সালে বাংলাদেশ উন্নত বিশ্বের ইউরোপ আমেরিকাসহ প্রায় ৯২টি দেশে ৭৩৩ কোটি টাকা, ২০১৫ সালে ১২০টি দেশে ৮১২ কোটি টাকা, ২০১৬ সালে ১২৭টি দেশে ২ হাজার ২৪৭ কোটি টাকা ও ২০১৭ সালে ১৪২টি দেশে ৩ হাজার ১৯৬ কোটি টাকার ওষুধ রপ্তানি করেছে।
তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতার ফলে ওষুধ রপ্তানির পরিমাণ ও দেশের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
মন্ত্রী বলেন, ওষুধ শিল্পকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে সরকার ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় ওষুধের কাঁচামাল উৎপাদনের জন্য এপিআই (এ্যাকটিভ ফারমাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস) পার্ক স্থাপনের জন্য জমি বরাদ্দ দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রপ্তানি বাজারের উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হওয়ায় ওষুধ প্রশাসন থেকে রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads