দেশের দুই বিভাগীয় কমিশনার এবং পাঁচ জেলা প্রশাসক (ডিসি) করোনায় আক্রান্ত হয়েছেন। এই জন্য মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় ডিসি সম্মেলনে তারা উপস্থিত হতে পারবেন না। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

করোনা আক্রান্ত কর্মকর্তারা হলেন- রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, রাজশাহী ও লক্ষ্মীপুরের ডিসি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্মেলনকে কেন্দ্র করে বিভাগীয় কমিশনার ও ডিসিদের করোনা পরীক্ষা করা হয়। এতে মাঠ প্রশাসনের এই সাত কর্মকর্তার রিপোর্ট পজেটিভ এসেছে।

উল্লেখ্য, আগামী ১৮, ১৯ ও ২০ জানুয়ারি ডিসি সম্মেলন হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে।




