আদমদীঘি ( বগুড়া ) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় সহকারি কমিশনার ভুমি (এসি ল্যান্ড) পদটি দীর্ঘ ৪ বছর যাবত শূন্য থাকায় ভুমির খাজনা খারিজ সহ নানা কাজে এসে সাধারন মানুুষ নানামুখী অসুবিধার সম্মুখীন ও সঠিক সময়ে কাজ শেষ করতে না পেরে হয়রানির শিকার হচ্ছে। ফলে ভুমি খারিজ সহ প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। গুরুত্বপুর্ন এই পদে জরুরী ভিক্তিতে লোক নিয়োগ দেয়া প্রয়োজন বলে ভুক্তভোগি মহল মনে করেন।
প্রাপ্ত তথ্যানুসারে জানাযায়, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসি ল্যন্ড মাসুদ হাসান পাটোয়ারী বিগত ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর অন্যত্র বদলী হয়ে যান। এর পর থেকে পর্যাক্রমে উপজেলা নির্বাহি অফিসারগন ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা নির্বাহি অফিসার প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ তার দাফতরিক কাজকর্মে প্রচুর ব্যস্ত থাকেন। ফলে এসি ল্যান্ডের মত গুরুত্বপূর্ন পদের অতিরিক্ত দায়িত্ব পালনেও হিমশিম খেতে হয়। ফলে উপজেলা ভুমি অফিসে জমির খারিজ, খতিয়ান মিস কেছ সহ বিভিন্ন কাজ করতে আসা সাধারন মানুুষ নানামুখী অসুবিধার সম্মুখীন ও সঠিক সময়ে কাজ শেষ করতে না পেরে হয়রানির শিকার হতে হচ্ছে।




