ads

সোমবার , ২৫ জুন ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দেবে ইউজিসি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৫, ২০১৮ ৭:২৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : সদ্য নিয়োগ পাওয়া তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দেবে ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন'(ইউজিসি)। আগামী ৯ই জুলাই বিকাল ৩ টায় রাজধানীর আগারগাঁও ইউজিসি মিলনায়তনে ওই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে ইউজিসি। সদ্য নিয়োগ পাওয়া ওই ৩ জাতীয় অধ্যাপক হলেন অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইনসহ দেশের বরেণ্য শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন।
গত ১৯ই জুন সরকার দেশের বরেণ্য ওই ৩ শিক্ষাবিদকে আগামী ৫ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!