ads

মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলায় নির্বাচন: দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ২১ মে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Shamol Bangla Ads

এর আগে গত ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ভোটে ইসির প্রত্যাশা অনুযায়ী ভোটার উপস্থিতি হয়নি। মোট ভোট পড়েছিল মাত্র ৩৬ দশমিক ১ শতাংশ। তবে দ্বিতীয় ধাপের ভোটে কেন্দ্রে পর্যাপ্ত ভোটার উপস্থিতি হবে বলে প্রত্যাশা করছে ইসি। সেজন্য কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে এবং নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ ধাপেও প্রচার ঘিরে বিভিন্ন জায়গায় সংঘাত, হুমকি, আচরণবিধি লঙ্ঘন, সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। ভোটের দিনও সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে। স্থানীয় এমপি ও প্রভাবশালী প্রার্থীদের নিয়ন্ত্রণ করে কতটুকু সুষ্ঠু ভোট সম্ভব হবে—সেটি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন কোনো কোনো প্রার্থী।

Need Ads
error: কপি হবে না!