বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালখালীতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও ভোটের হিসাব নিকাশে তিন পদেই লড়াই হবে ত্রিমূখী। চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ে দলীয় প্রার্থীরা ঠাই পেলেও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভিন্ন চিত্র।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও ১৪ দল সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউল হক (মোটর সাইকেল), প্রতীকের পক্ষে আওয়ামীলীগের দীর্ঘদিনের গ্র“পিং-কোন্দল ভূলে এক মঞ্চে হাজির হয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। ফলে আওয়ামী সমর্থকরা আতাউল হকের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী। অন্যদিকে মোরশেদ খান সর্মথিত বিএনপি’র একাংশ চেয়ারম্যান পদে দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান বদরুছ মেহের (টেলিফোন)কে সমর্থন দিলেও বিএনপি’র আরেকাংশ নগর বিএনপি’র যুগ্ম আহŸায়ক এরশাদ উলাহ গ্র“পের অনুসারীরা বদরুছ মেহের দলীয় কর্মকান্ডে জড়িত না থাকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে বোয়ালখালীর সাবেক সাংসদ মরহুম সিরাজুল ইসলামের পুত্র এ গ্র“পের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শাহীনকে( ঘোড়া) দলীয় প্রার্থী ঘোষণা করে। ফলে চেয়ারম্যান পদে ত্রিমূখী লড়াই অনেকটা নিশ্চিত বলে ধারণা করছেন জনগন।
এছাড়া আনারস প্রতীক নিয়ে এম মুহিউদ্দিন ও দোয়াত কলম প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্টের খ.ম. মোজাম্মেল হক নির্বাচনী মাঠে রয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ১২ জন প্রার্থী। তন্মধ্যে রাজনৈতিক পরিচয়ের বাইরেও যোগ্যতার বিচারে এগিয়ে রয়েছে বিএনপির এরশাদ উলাহ সমর্থিত ইসহাক চৌধুরী (টাইপ রাইটার), আওয়ামীলীগ ঘরনার মো. রিদুওয়ানুল হক (সিংহ) ও আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত সমর্থিত মো. ওবাইদুল হক (ক্রিকেট ব্যাট) ।
এছাড়াও শ্রীপুর- খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রতন চৌধুরী (বই), বিএনপির মোরশেদ খান সমর্থিত নুরুন্নবী চৌধুরী(মাইক), আওয়ামী ঘরনার সুব্রত বিশ্বাস (বৈদ্যুতিক বাল্ব), বিশ্বজিত চৌধুরী (জাহাজ), সুভাষ চৌধুরী (টিয়া পাখি) ও বিকাশ কান্তি চৌধুরী (চশমা),
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ দল সমর্থিত প্রার্থী সাংবাদিক কাজী আয়েশা ফারজানা (প্রজাপতি), বিএনপি একক প্রার্থী শাহিদা আকতার শেফু(ফুটবল) ও প্রয়াত ভাইস চেয়ারম্যান অশোক ভঞ্জের স্ত্রী সূপর্ণা ভঞ্জ (কলসী) এর মধ্যে ত্রিমুখী ভোট যুদ্ধের সম্ভাবনা রয়েছে। এছাড়া পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন শাকপুরা ইউপি সদস্য নন্দিতা বসু ।
সহকারি রির্টানিং কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচন করছেন। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ২৯৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫২২ জন, মহিলা ৭৭ হাজার ৭৭৭ জন জন। ৭৭টি ভোট কেন্দ্রে ৩৯৬টি কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে।




