ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এ বছরই আসছে উইন্ডোজ ৯

খবর টি পড়েছেন : ২০২
এ বছরই আসছে উইন্ডোজ ৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Windows9শ্যামলবাংলা ডেস্ক : সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট শিগগিরই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা জেডডি নেট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা নয়; বরং চলতি বছরের শেষ নাগাদ আসছে মাইক্রোসফটের নতুন সংস্করণ উইন্ডোজ ৯। যদিও মাইক্রোসফট গত মে মাসে এক সম্মেলনে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম [ওএস] উইন্ডোজ ৯-এর প্রাকপ্রদর্শনী সংস্করণ অবমুক্তির কথা জানায়।
ধারণা করা হচ্ছে, ‘থারসহোল্ড’ শিরোনামে নতুন সংস্করণ [উইন্ডোজ ৯] সজ্জিত হবে আকর্ষণীয় ফিচারে। উইন্ডোজ ৯-এর সব থেকে আকর্ষণীয় ফিচার হতে পারে ‘মিনি স্টার্ট মেন্যু ফিচার’। যেখানে উইন্ডোজ ৭-এর আদলে ব্যবহারকারীরা কাস্টমাইজেবল আকারে স্টার্ট মেন্যু অপশন ফিরে পাবে। প্রতিষ্ঠানটির উইন্ডোজ ৮ এবং ৮.১ সংস্করণ স্পর্শকাতর পর্দার স্মার্ট ডিভাইসের জন্য বিশেষভাবে নির্মিত হওয়ায় স্টার্ট মেন্যু ফিচারটি উইন্ডোজ থেকে বাদ দেয় মাইক্রোসফট। ফলে তুলনামূলক অন্যান্য উইন্ডোজ সংস্করণের তুলনায় ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয় উইন্ডোজ ৮।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্যাপক সম্ভাবনাময় থাকা সত্ত্বেও বাবুগঞ্জের দূর্গাসাগর আজও পর্যটন… পরবর্তী সংবাদ এবার বন্ধ হচ্ছে উইন্ডোজ সেভেন এর সেবা