ads

শনিবার , ২২ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আনারস প্রতীকের বিশাল বিজয় মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২২, ২০১৪ ১২:৩৯ অপরাহ্ণ
শ্রীবরদীতে আনারস প্রতীকের বিশাল বিজয় মিছিল

এম.আর.টি মিন্টু শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ হোসেন খোকা আনারস প্রতিকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সর্বমহলে আনন্দ-উল্লাস বিরাজ করছে। উল্লাসের জের ধরে ২০ মার্চ বিকাল ৪ টায় সর্বস্তরের জনতা আনারস প্রতিকের বিশাল বিজয় মিছিল করেছে। আনন্দ মিছিলটি শহীদ মিনার হতে বের হয়ে পৌরশহরের প্রধান রাস্তাসমূহ প্রদক্ষিণ করে শ্রীবরদী হাই স্কুল মাঠে সমাপ্ত হয়। মিছিলে বিশিষ্ট জনদের মধ্যে নেতৃত্ব দেন-সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ্, যুবলীগ সভাপতি মোতাহার হোসেন লিটন, আ’লীগ নেতা আলমগীর হোসেন, আক্রাম হোসেন, এম.এ মতিন প্রমুখ। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন এম.এম মতিন। বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচনে আ’লীগ প্রার্থী আশরাফ হোসেন খোকা সাহেব যদি বিজয়ী না হতো তবে স্বাধীনতা বিরোধী চক্ররা শক্তিশালী হতো যাহা মুক্তিযোদ্ধের স্বপক্ষের সৈনিকদের জন্য অনেক ঘানি টানতে হতো । এই বিজয়ের মধ্যে দিয়ে এলাকাবাসীর আশা-আকাঙ্খা পূর্ণ হয়েছে। বিজয়ী প্রার্থীর দক্ষ নেতৃত্বের মুক্তিযোদ্ধের প্রকৃত চেতনা প্রতিফলিত হবে এবং এই চেতনা জাতির স্বার্থে সর্বকাল ধরে রাখার উদাত্ত আহŸান জানান আশির দশকের তুখোর এই ছাত্র নেতা।

Need Ads
error: কপি হবে না!