মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৮৩ ঘন্টার অবরোধের সময় পিকেটিংকালে ৫ জন অবরোধকারীকে আটক করেছে পুলিশ। ২২ ডিসেম্বর রবিবার দুপুর ২ টায় শহরের কুদালীছড়া এলাকা থেকে পিকেটিংকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে মিলন মিয়া (১৮), হৃদয় আহমদ (১৯), মজিবুর রহমান (১৮), মো: জহির মিয়া (৩০), আবুল হোসেন (২০)।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।




