ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিরোজপুরে জাহাজ থেকে সার বিক্রির সময় তিন জন আটক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৩ ৯:০৪ অপরাহ্ণ
পিরোজপুরে জাহাজ থেকে সার বিক্রির সময় তিন জন আটক

পিরোজপুর সংবাদদাতা :মংলা বন্দর থেকে দশ হাজার বস্তা ইউরিয়া সার নিয়ে আশুগঞ্জে যাওয়ার পথে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালী রকেটঘাটে জাহাজ নোঙ্গর করে সার বিক্রির সময় পুলিশ তিন জনকে আটক করেছে । আটককৃতরা হলো কামাল উদ্দিন, রনি হাওলাদার ও মাহফুজুর রহমান। এরা সবাই জাহাজের কর্মচারী।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন বুধবার  গভীর রাতে এম ভি তুর্জ্য-০৩ নামের একটি জাহাজ থেকে সার বিক্রি হচ্ছে এ সংবাদ পেয়ে চরখালী রকেটঘাটে গিয়ে হাতেনাতে জড়িতদের আটক করা হয়। এ সময় জাহাজ থেকে কিনারে উঠান ২০ বস্তা ইউরিয়া সারও জব্দ করা হয়। এ সার মংলা থেকে নৌপথে আশুগঞ্জে নেয়া হচ্ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত সার বোঝাই এম ভি তুর্জ্য-০৩ নামের জাহাজটি পুলিশের নিয়ন্ত্রনে কঁচা নদীতে রয়েছে। বিসিআইসির মেসার্স জহির এন্টার প্রাইজ এ সার কাতার থেকে আমদানি করে মংলা থেকে আশুগঞ্জে নিয়ে যাওয়ার সময় পিরোজপুরের চড়খালী এলাকায় ২০বস্তা সার  কালো বাজারে বিক্রির অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জামান জানান।
পিরোজপুরে জাহাজ থেকে সার বিক্রির সময় তিন জন আটক

Need Ads
error: কপি হবে না!