ads

শুক্রবার , ২১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় উপজেলা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় একই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২১, ২০১৪ ৭:১৯ অপরাহ্ণ

Photo- Agailjhara 21-3-14অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল): আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম মোর্তুজা খানের সাথে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দলীয় বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রীর সাথে হবে মূল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা। উপজেলা সদরের একই প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

Shamol Bangla Ads

দলীয় সমর্থন পাওয়ায় জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম মোর্তুজার অবস্থান শুরুতে নড়বড়ে থাকলেও জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ নির্বাচনী এলাকার মধ্যে ৫টি উঠান বৈঠক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দর সাথে দফায় দফায় মতবিনিময়ের ফলে গোলাম মোর্তুজা খান (আনারস প্রতীক) নড়বড়ে অবস্থা কেটে এখন বেশ শক্ত অবস্থানে রয়েছেন। অপরদিকে আগৈলঝাড়া উপজেলা হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় বাকাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত-কলম প্রতীক) সমগ্র উপজেলায় সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে হিন্দু ভোটারদের ভোটব্যাংক পুঁজি করে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মুলত: এ দু’জনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এছাড়াও প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন বিএনপি সমর্থিত একক প্রার্থী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও রাজিহার ইউপি সাবেক চেয়ারম্যান এসএম আফজাল হোসেন (মোটরসাইকেল প্রতীক) নিয়ে ভোটের দিক দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলে ধারণা করছেন স্ব-স্ব প্রার্থীদের ভোটার ও সমর্থকরা। তবে ভোটাররা বলছেন, দলের অভ্যন্তরীণ দ্ব›দ্ব ভুলে আফজালের সাথে কেন্দ্রীয় কোন নেতা প্রচার প্রচারণায় অংশ নিলে তার সাথেই হবে মূল প্রতিদ্ব›িদ্বতা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!