স্টাফ রিপোর্টার : শেরপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার সকালে শেরপুর পৌর শহরের খোয়ারপাড় এলাকার শেরপুর-শ্রীবরদী সড়কের পাশে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শেরপুর-শ্রীবরদী সড়কের পাশে পড়ে থাকা একটি কার্টুনে ছেলে নবজাতকের লাশটি স্থানীয় কিছু লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে শেরপুর সদর থানার ডিউটি অফিসার মো. শরিফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।




