ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : আগামী ২৭ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচনকে সামনে রেখে ইসলামপুর উপজেলায় প্রার্থীদের দোড়ঝাপ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রার্থীতা বাছাইয়ের কাজ শেষ হয়েছে। প্রার্থীরা এলাকায় গনসংযোগের পাশাপাশি তৃনমূল পর্যায়ে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। জানাগেছে- উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করলে বাছাই পর্বে বিএনপি সমর্থিত লায়লা কাইজার ঋণ খেলাপির দায়ে বাছাইপর্বে বাদ পড়েছেন। বিএনপি’র একক প্রার্থী হিসেবে এখন চরপুটিমারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউপি সদস্য জবেদ আলী’র স্ত্রী সুফিয়া বেগম ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বদ্বিতা করবেন। তিনি সর্বস্তরের জনসাধারণের দোয়া কামনা করে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।

উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র সমর্থিত প্রার্থী মাকছুদুর রহমান আনছারীর তোড়জোড়
ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৭ ফেব্রুয়ারী ভোটের দিন ধার্য্য করা হয়েছে। সে ক্ষেত্রে ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী থাকলেও বিএনপি তে একের অধিক প্রার্থী রয়েছেন। বিএনপিতে প্রার্থী হিসেবে রয়েছে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী ও নবী নেওয়াজ খান লোহানী বিপুর। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারীর ১৯৭৯ সাল থেকে তার রাজনীতি শুরু সেই থেকে ছাত্রদল, যুবদল, ভিপিনির্বাচিত, গাইবান্ধা ইউনিয়নে সাবেক সফল চেয়ারম্যান হওয়াসহ বর্তমানে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা নির্বাচনে দলীয় ভাবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে জানাগেছে। ইতিমধ্যে তিনি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে গনসংযোগের পাশাপাশি নেতাকর্মীদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মাকছুদুর রহমান আনছারী আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত হলে সার্বিক উন্নয়ন সাধিত হবে বলে নেতাকর্মীরা জানান।

ইসলামপুরে দরিদ্রদের মাঝে এবি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
ইসলামপুরে দরিদ্রদের মাঝে আরব বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ভেঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভেঙ্গুড়া যুব জাগরণী সংঘের আয়োজনে সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমানের অনুরোধে এবি ব্যাংকের ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর’ আওতায় এ কম্বল বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন ব্যাংক কর্তৃপক্ষ। অনুষ্ঠানে এবি ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন দত্ত উপস্থিত শীর্তাতদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন। এ সময় ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি), সাংবাদিক লিখন, মাহাবুবুর রহমান মহব্বত ও যুবজাগরণী সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক সাদাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




