ads

সোমবার , ১৭ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গী সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০১৪ ৫:৪১ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গী সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে (২০) ধরে নিয়ে গেছে ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার নাটোয়াটুলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের আবুল কালামের ছেলে সাদ্দাম হোসেনসহ ৫/৬ জন যুবক মিলে গত রোববার রাত ৯টায় বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই সীমান্তের ৩৮১/২ এস সাব-পিলারের নিকট গরু কিনতে গেলে ওইসময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার নাটোয়াটুলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে সাদ্দামকে আটক করে শারিরীক নির্যাতন চালিয়ে আহত করার পরে তাকে ওপারের ক্যাম্পে ধরে নিয়ে যায় । এঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবির পক্ষ থেকে পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়। এব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মীর আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাদ্দাম হোসেনকে ফিরিয়ে আনার ব্যাপারে বিএসএফর কাছে বার্তা পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনামতি ক্যাম্পে বিএসএফ রত্মাই সীমান্তে থেকে বালিয়াডাঙ্গী উপজেলার মারাধার গ্রামের গরু ব্যবসায়ী ইব্বাহীম আলীকে (২৮) ধরে নিয়ে গেছে ভারতীয় সোনামতি  ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

Need Ads
error: কপি হবে না!