ads

বৃহস্পতিবার , ২০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

খবর টি পড়েছেন : ২০৬
ইসলামপুরে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। ২০ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়। পাথর্শী ইউনিয়নের জারুলতলায় তিনজন, সাপধরি ইউনিয়নের কালিরচরে একজন, পলবান্ধা ইউনিয়নের বাটিকামারীতে একজন ও গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুরে একজন নিহত হন।
পাথর্শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার হোসেন বলেন, বিকালে জারুলতলায় বৃষ্টির মধ্যে ধান কাটার সময় বজ্রপাতে পশ্চিম গামারিয়ার জব্বার খানের ছেলে এনামুল হক (৩৫), হাসান শেখের ছেলে কালু শেখ (৪৫) ও কালাম শেখের ছেলে শাহজাহান (৩৮) মারা যান।
পলবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন স্বাধীন বলেন, মাঠে কাজ করার সময় বাটিকামারী গ্রামে আব্দুল কুদ্দুস চান্দুর ছেলে জাবেদ আলি (৬৮) বজ্রপাতে মারা গেছেন। এ ইউনিয়নের বাহাদুরাবাদ গ্রামে তিনটি গরু মারা গেছে বলেও তিনি জানান।

Shamol Bangla Ads

সাপধরি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, কালির চরে বাদাম তোলার সময় বজ্রপাতে মারা গেছেন বিল্লাল হোসেন (৩৩) নামে এক কৃষক। বিল্লাল স্থানীয় প্রজাপতি চরের কুদ্দুস মোল্লার ছেলে।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান আনছারী বলেন, মাঠে কাজ করার সময় চন্দনপুর গ্রামে মহিজল (৫০) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪০) আহত হয়েছেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ তাহের বলেন, বজ্রপাতে আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজাহারুল ইসলাম বজ্রপাতে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ পেলেন ৯ বিশিষ্টজন ও এক… পরবর্তী সংবাদ আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads