ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জমে উঠেছে ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন : সাধারন ভোটারদের মধ্যে চলছে হিসাব-নিকাশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৫:৩৩ অপরাহ্ণ

upa-zillaশেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সকল স্থানেই প্রচার-প্রচারনা ঝড় উঠেছে। প্রার্থী ও দলীয় সমার্থক’রা জয়লাভের প্রত্যাশায় গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তবে প্রচার-প্রচারনা বৃদ্ধি পেলেও সাধারন ভোটাররা এবার যোগ্য প্রার্থীর ক্ষেত্রে কষছেন চুলচেরা হিসাব। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও চলছে ব্যাপক প্রস্তুতি।
একাধিক সুত্রে জানা যায়, দেশের দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে আগামী ২৭ ফেব্রæয়ারী ডুমুরিয়াতে অনুষ্টিত হবে। সেক্ষেত্রে নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। প্রচার-প্রচারনাও চলছে অবিরম। ১৪টি ইউনিয়ন নিয়ে গাঠত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লক্ষ সাতার হাজার ছয়’শ চুয়ান্ন জন। এরমধ্যে মহিলা ভোটার একলক্ষ নয় হাজার চার’শ তেষাট্টি জন ও পুরুষ ভোটার একলক্ষ আট হাজার এক’শ একানব্বই জন। মোট কেন্দ্র সংখ্যা ৮৮টি। এখানে রাজনৈতিক ভাবে আওয়ামীলীগ ও বিএনপি জোটগত ভাবে নির্বাচনে অংশ নিয়েছে। সে ক্ষেত্রে আওয়ামীলীগ সমার্থিত চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ নেওয়াজ হোসেন জোয়ার্দ্দার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার।প্যানেলগত ভাবে নির্বাচনে অংশ নেওয়া ক্ষমতাসীন এ দলের প্রার্থী ও নেতা-কর্মীরা বেশ জোরে সোরে প্রচার চালাচ্ছেন। তুলে ধরছেন সরকারের বিভিন্ন সাফাল্য। তারপরেও সাধারন ভোটারদের মুখে শোনা যাচ্ছে এইতিন প্রার্থীর বিপরীতে কম-বেশি কথা। সেখানে চেয়ারম্যান পদে গাজী আঃ হাদী বিগত সময়ে চেয়ারম্যান থাকাকালীন তার কাছে কেউ কোন সমস্যা বা কাজে গেলে তিনি আইন ও বিধি’র কথাই বেশি শুনাতেন। ছোট-বড় যে কোন কাজে তিনি দলীয় নেতা-কর্মী, আতœীয়-স্বজন, সাধারন মানুষসহ সকলকেই ওই বিধি মোতাবেক হবে বলে জানাতেন। অপরদিকে বিএনপি-জামায়াত সমার্থিত চেয়ারম্যান পদে রয়েছেন উপজেলা বিএনপি’র সভাপতি খান আলী মুনসুর। ব্যাক্তি হিসাবে তাঁর বিপরীতে তেমন কিছু সমালোচনা না হলেও দলীয়ভাবে বেরিয়ে আসছে অনেক কথা। কারণ বিগত জোট সরকারের আমলে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, জলাশয় দখলে নিয়ে লবন পানির ঘের করাসহ নানাবিধ অভিযোগ। এবার পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন অংশ নিয়েছেন। এরমধ্যে আওয়ামীলীগের শাহ নেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, বিএনপি-জামায়াত সমার্থিত জামায়াত নেতা মোঃ সিরাজুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার স্বপন প্রতিদ্ব›িদ্বতা করছেন। এখানে স্বপন বিগত নির্বাচনে অংশ নিয়েছিলেন। তখন তিনি উল্লেখ যোগ্য ভোট পান। তবে এবার আওয়ামীলীগের প্রার্থী শাহ নেওয়াজ হোসেন হওয়ায় পাল্টে যেতে পারে বিগত হিসাব। অপরদিকে জামায়াত নেতা মোঃ সিরাজুল ইসলাম দলীয়ভাবে মনোনীত হওয়ায় উপজেলার দলীয় ভোট শতভাগ নিশ্চিত হলেও শরীকদলের ভোট নিয়ে চলছে শংশয়। কারণ জোটগত ভাবে মনোনয়নের ক্ষেত্রে অনেক হট্টগোল হয়েছিল। এবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের শোভা রানী হালদার ও বিএনপি’র শিরিনা দৌলত’ এই দু’জন অংশ নেন। দলীয়ভাবে তাদের মধ্যে হাড্ডা-হাড্ডি ভাবে লড়াই হবে বলে জানা গেছে। তবে নির্বাচনী বিষেøষক ও বিশিষ্টজনরা মনে করেন, উপজেলার মোট ভোটের মধ্যে লক্ষাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আছে। এখানে তারা যদি একচাটিয়া ভোট দেয় তাহলে পাল্টে যাবে সকল হিসাব। অপরদিকে উপজেলা নির্বাচন সুষ্ট ও অবাধ নিরপেক্ষ ভাবে সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রাতিটি কেন্দ্রে পুলিশ, আনসার মোতায়েন থাকবে। এছাড়া সার্বক্ষনিক র‌্যাব’র টহল ও ভ্রাম্যমান আদালতও পরিচালিত হবে।

Need Ads
error: কপি হবে না!