ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুটিংয়ে ফিরলেন ইমরান হাশামি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

ক’দিন আগে অজ্ঞাত অস্ত্রধারীর হামলার কবলে পড়েছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির পরিবারের সদস্যরা। উত্তরপ্রদেশের বরেলিতে দিশার বাড়ি লক্ষ করে অস্ত্রধারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়েছিলেন। এ ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনার পর থেকে আগের চেয়ে সতর্ক পথচলা শুরু করেছেন এই বলিউড তারকা। এমনকি শুটিংয়ে ফেরার বিষয়টিও গোপন রেখেছেন।

Shamol Bangla Ads

আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে ব্যাংককে শুরু হয়েছে ‘আওয়ারাপান ২’ সিনেমার শুটিং। আর এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দিশা পাঠানি।

‘আওয়ারাপান’ ইমরান হাশমির অভিনয় ক্যারিয়ারের অন্যতম এক সফল সিনেমা। এই সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে দর্শকের মাঝে সাড়া ফেলেছিলেন এই অভিনেতা। যেজন্য সিনেমার সিকুয়েলের কেন্দ্রীয় চরিত্রের জন্য ইমরান হাশমিকেই বেছে নিয়েছেন নির্মাতারা। তাঁর বিপরীতে প্রথমবারের মতো পর্দায় নিয়ে আসছেন দিশা পাটানিকে।

Shamol Bangla Ads

থ্রিলার রোমান্টিক গল্পের সিনেমা ‘আওয়ারাপান ২’-এর ৫০ শতাংশ দৃশ্যের শুটিং ব্যাংককে হবে। কারণ, সিনেমার পুরো গল্প ব্যাংকককে ঘিরেই আবর্তিত। সে কারণে প্রধান অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি শুটিং ইউনিটের পুরো দল এক মাস থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককে অবস্থান করবেন।

এটি বড় একটি শিডিউল, যেখানে প্রতিটি দৃশ্যকে বাস্তব করে তোলার জন্য শুট করার চেষ্টা করা হবে। প্রযোজক বিশেষ ভাট সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছেন। নজর রাখছেন দিশাসহ অন্যান্য তারকা ও কর্মীদের ওপর, যাতে করে কেউ কোনো অঘটনের শিকার না হন এবং পুরো কাজটি পরিকল্পনামাফিক শেষ করতে পারেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!