ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মির্জাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত : মহাসড়ক অবরোধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১১, ২০১৪ ১:১৩ অপরাহ্ণ

Tangail_District_Map_Bangladesh-160আবুল কাশেম, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্ণিতে ট্রাক চাপায় মোকাদ্দেস আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

Shamol Bangla Ads

গোড়াই হাইওয়ে থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, ভূঞাপুর থেকে বালু ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-০৩৭৩) ঢাকার দিকে যাওয়ার পথে মির্জাপুর উপজেলার কুর্ণি এলাকায় রাস্তা পারাপারের সময় মোকাদ্দেস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হয় আরাফাত (৭) নামের হেফজ খানায় পড়া তার এক নাতি। মোকাদ্দেস তার নাতিকে মাদ্রায় পৌঁছে দেয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। তার বাড়ি মির্জাপুর উপজেলার ইছাইল গ্রামে। ওই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। পুলিশ টাকটি আটক করেছে।

Need Ads
error: কপি হবে না!