মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর মুজিবনগর উপজেলা নির্বাচনে এবার বিএনপিসহ ১৯ দলীয় জোটের প্রার্থী ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভাশেষে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন প্রার্থীদের নাম ঘোষনা করেন।
মাসুদ অরুনের ঘোষনা অনুযায়ী আসন্ন মুজিবনগর উপজেলা নির্বাচনের প্রার্থীরা হলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে মুজিবনগর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জার্জিস হুসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার।




