ads

শুক্রবার , ২৬ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুরের নতুন মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন

খবর টি পড়েছেন : ৬২৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঘড়ি প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে গাজীপুর সিটি করপোরেশন নতুন মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। অর্থাৎ জায়েদা খাতুন ১৬ হাজার ১৯৭ ভোটে বেশি পেয়েছেন।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোটগ্রহণ শেষে জেলা পরিষদ ভবনে নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’থেকে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম ফল ঘোষণা শুরু করেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসে।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩। প্রদত্ত ভোট ৫ লাখ ৭৫ হাজার ৫০। যা মোট ভোটের ৪৮ দশমিক ৭৫ শতাংশ।
ফল ঘোষণার পরপরই সেখানে উপস্থিত গাজীপুরের সাবেক মেয়র, আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলম নিজের প্রতিক্রিয়ায় বলেন– ‘এ জয় গাজীপুরেে মানুষের।’

Shamol Bangla Ads

বিএনপি নির্বাচনে না থাকলেও টঙ্গীর প্রভাবশালী বিএনপি পরিবারের সদস্য সরকার শাহনুর ইসলাম (রনি সরকার) স্বতন্ত্র প্রার্থী (হাতি) পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিনের ১৬ হাজার ৩৬২ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট, মাছ প্রতীকের আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪, গোলাপফুলের মো. রাজু আহমেদ ৭ হাজার ২০৬ ও ঘোড়া প্রতীকের হারুন অর রশিদ ২ হাজার ৪২৬ ভোট পেয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন জাতীয়করণ করা সব স্কুলের নামের আগে ‘সরকারি’… পরবর্তী সংবাদ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আজমত উল্লার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads