ads

শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জওয়ান নির্মাতা অ্যাটলি এবার হলিউডে, আসছে বড় ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

গেল বছর ‘জওয়ান’ সিনেমা দিয়ে বলিউডে দুর্দান্ত আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। ‘জওয়ান’-এর সাফল্যের পর থেকেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই পরিচালক। তা ছাড়া শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট সিনেমা এটি। বিশ্বব্যাপী সিনেমাটি ১১৬০ কোটি রুপি আয় করেছে। তবে এবার বলিউড ছাড়িয়ে হলিউডেও পাড়ি জমানোর ইঙ্গিত দিলেন জনপ্রিয় এই পরিচালক।

Shamol Bangla Ads

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক দেওয়া এক সাক্ষাৎকারে হলিউডের প্রজেক্ট প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন অ্যাটলি। তিনি আস্থা প্রকাশ করেছেন, তাঁর স্বপ্ন আগামী তিন বছরের মধ্যে বাস্তবায়িত হবে। কেননা তিনি চান দর্শক তাঁর বানানো সিনেমা দেখার জন্য সময় এবং অর্থ বিনিয়োগকারী হিসেবে সর্বাধিক বিনোদন পান, সে কারণেই তিনি কিছুটা সময় চান।

অ্যাটলি তাঁর প্রথম চলচ্চিত্র থেকেই এই নীতির ওপর জোর দিয়েছিলেন। তিনি বলেন, আমি আমার প্রতিশ্রুতিতে দৃঢ় ছিলাম। আমি আমার দায়িত্ব পালনে চেষ্টা অব্যাহ রেখেছি। ভবিষ্যতে, আমি যদি কখনো হলিউডের ছবি বানাই, তা-ই করব।

Shamol Bangla Ads

তবে আদৌ হলিউডে ফিল্ম বানাতে চান কি না জানতে চাইলে অ্যাটলি বলেন, ‘হ্যাঁ, এটা হচ্ছে। বলিউডে পৌঁছতে আমার আট বছর লেগেছে, হয়তো আগামী তিন বছরের মধ্যে, আপনি একটি দুর্দান্ত ঘোষণাসহ সেখানে কিছু দেখতে পাবেন। আমি এটার ওপর কাজ করছি।’

গেল বছর ‘জওয়ান’ মুক্তির পর এক সাক্ষাৎকারে অ্যাটলি জানিয়েছিলেন, হলিউড থেকে ডাক পেয়েছেন তিনি। অবশেষে সেটিই সত্যি হতে যাচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!