মনির হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) : জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ও ১০ম জাতীয় সংসদ সদস্য লায়ন এম এ আউয়ালকে বৃহস্পতিবার বিকেল ৪টায় রামগঞ্জ পৌর পরিষদ প্রাঙ্গনে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে গনসংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধণা অনুষ্ঠানে স্কুল ছাত্রীরা সড়কে দুপাশে দাড়িয়ে ফুলের পাঁপড়ি ছিটিয়েও ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য এম এ আউয়ালকে সংবর্ধনা জানায় । পৌর মেয়র বেলাল আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা প্রধান অতিথিকে পৌর নাগরিকদের পক্ষে সুশিল সমাজের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে ফুলের তোড়া ও ত্রেুষ্ট দিয়ে সংর্বধনা জানায়। এ নাগরিক সংবর্ধনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ আউয়াল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান বাবুল মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, ,পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার মন্টু,বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন প্রমুখ অতিথি বৃন্দ।




