জামালপুর প্রতিনিধি : শীত মৌসুমের শুরুতেই জামালপুরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ভোরে হতে নাহতেই বিদ্যুৎ চলে যায়। আবার রাতে আসে । সারা দিন বিদ্যুত নাথাকায় বিদ্যুতের এই ভেল্কিবাজিতে অতিষ্ট হয়েছে জামালপুর জেলাবাসি। জেলা সদরসহ উপজেলায়ও একই চিত্র প্রত্যক্ষ করা গেছে। সরকারি-বেসরকারি, ব্যবসাসহ সকল স্তরের মানুষকে দুর্ভোগে পড়েতে হচ্ছে। গণমাধ্যম কর্মীরাও একই বিড়ম্বনার শিকার হচ্ছে।
কম্পিউটার, ল্যাদমেশিন, ফটো-স্ট্যাস্ট মেশিন ও স্টুডিওসহ বিদ্যুৎ চালিত সবকিছুই বন্ধ থাকছে। সারাদিন অলস সময় কাটাতে হচ্ছে। গত ২০ দিন ধরে বিশেষ করে জেলার ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়াগঞ্জ উপজেলাবাসী এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে গ্রাহকরা ফোন করলে লাইনের কাজ চলছে বলেই ফোন বন্ধ করা হচ্ছে। ক্রমাগত বিদ্যুৎ সরবরাহ না দিতে পারলে গ্রাহকদের আগের দিন মাইকিং করে জানানোর দাবী গ্রাহকদের। তথাপি কর্তৃপক্ষ এটিও আমলে আনছেন না।




