নওগাঁ প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি বলেছেন, জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে বিএনপি যে ভুল করেছিল, তা বুঝতে পেরে এখন উপজেলা নির্বাচনে আসছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার আহŸান জানান। তিনি ৭ ফেব্র“য়ারী শুক্রবার বিকেল ৪ টায় তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে ওই কথা বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালেহ উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জহুরুল হক, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, অধ্যক্ষ শহীদুল ইসলাম, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাওলা গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা, হিন্দু পরিষদ, ভ্যান শ্রমিক ইউনিয়ন, আগ্রাদ্বিগুন ক্রিকেট বোর্ড সহ বিভিন্ন সংগঠন হুইপকে মাল্যদান করেন।




