এম এম মাসুম রেজা, কালিয়া (নড়াইল) : আসন্ন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে। নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্ণিং অফিসার আনন্দ কুমার সাহা মঙ্গলবার প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রতীক বরাদ্দের দিনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলগের বর্তমান উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান অছি পেয়েছেন চিংড়ি মাছ, কালিয়া থানা আওয়ামীলীগ সভাপতি মোল্যা ইমদাদুল হক পেয়েছেন আনারস, সাবেক ছাত্রলীগনেতা কলাবাড়িয়া ইউপির বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান কয়েস পেয়েছেন ঘোড়া, কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ নওয়াব-উল আলম পেয়েছেন মটরসাইকেল ও থানা বিএনপির সদস্য খাশিয়াল ইউপির সাবেক চেয়ারম্যান বিশ্বাস আসজাদুর রহমান মিঠু পেয়েছেন দোয়াত-কলম প্রতীক। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগনেতা শেখ মোফাজ্জেল হোসেন পেয়েছেন চশমা, বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা পেয়েছেন তালা, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সরদার সাজ্জাদুল হক লিকু পেয়েছেন মাইক, আ’লীগনেতা তারা মিয়া সরদার পেয়েছেন টিউবয়েল, শামিমুর রহমান শান্ত পেয়েছেন টিয়াপাখী ও জামায়াতের মোঃ জাকারিয়া পেয়েছেন উড়োজাহাজ প্রতীক। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি বিউটি আক্তার পেয়েছেন হাঁস ও মিসেস জোহরা খানম পেয়েছেন কলস প্রতীক। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। উলেখ্য, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।




