
রাউজান প্রতিনিধি : রাউজানে আরো একটি বড় অজগর সাপ লোকালয়ে ধরা পড়েছে। এই সাপটি এক মৎসজীবির জালে আটকা পড়ে উপজেলার বাগোয়ন ইউনিয়নের দেওয়ানপুর গ্রামে। বৃহষ্পতিবার সকালে উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের মৎসজীবি সিরাজুল হকের জালে অজগরটি আটকা পড়ে। খবরটি জানা জানি হলে এলাকার দেখতে ভিড় জমায়। জানা যায় ২০ ফুট লম্বা অজগরটি বর্তমানে সিরাজুল হক এর বাড়ি বেঁধে রাখা হয়েছে। উলেখ্য গত সপ্তাহে ডাবুয়া ইউনিয়নের হাসানখিল এলাকার ধান ক্ষেতে অপর একটি অগর ধরা পড়েছিল।





