ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈল আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় জেলার রাণীসংকেল উপজেলা ডিগ্রি কলেজ হলরুমে দলীয় এক সভা শেষে এ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু’র সভপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশি, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান খোকন ও দপ্তর সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।
এসময় রাণীসংকৈল উপজেলা এর বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে রাণীসংকৈল উপজেলা চেয়ারম্যান পদে অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. আইয়ুব আলী ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে সেলিনা জাহান লিটাকে দলীয় মনোনয়ন দেওযার কথা ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান খোকন জানান, মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতেই এ দলীয় মনোনয়নের কথা ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, খুব দ্রুত বালিয়াডাঙ্গীসহ সকল উপজেলার উপজেলা নির্বাচনের দলীয় প্রার্থী মনোনয়নের চুড়ান্ত করা হবে।
উলেখ্য, দ্বিতীয় দফায় ফেব্রুয়ারির শেষ দিকে রাণীসংকৈল উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।




