টাঙ্গাইল প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচানাত্তর যশোর ও দিনাজপুর ওটাঙ্গাইল সহ সারাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ও বাড়ীঘর ভাংচুর অগ্নিসংযোগ করার প্রতিবাদ ও নিন্দা ষ্ণাপন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব গৌরাঙ্গ বিশ্বাস। বেশীর ভাগ লোক ক্ষতি গ্রস্থ্য হয়েছে তার সিংহভাগ হলো সংখ্যালঘুরা । সরকারের প্রতি এ দাবি করেছেন বুধবার বিকালে কালিহাতী প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হিন্দু মহাজোটের এ নেতা আরো বলেন, যে সমস্ত এলাকায় সংখ্যালঘু উপর বরবরাচিত হামলা, জালাও পোড়াও,মূর্তি ভাংচুর, মানুষ খুন, সম্পত্তি বেদখল,নির্যাতনের শিকার হয়েছেন তাদের ক্ষতিপূরণ দাবি সহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহব্বান জানান সরকারের প্রতি। তিনি আরো বলেন,ভোট দেওয়ার ক্ষেত্রে পৃথক বুথে ভোট দেওয়ারও আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন,ছাত্র-যুব মহাজোটের উপজেলার সভাপতি দেবাশীষ কর্মকার,হিন্দু মহাজোটের ভারপাপ্ত সভাপতি সুকুমার ঘোষ,নির্মল কর্মকার,চিত্ত রাজবংশী,দুলাল সাহা সহ অর্ধশতাধিক নেতৃবিন্দু।




