জামালপুর প্রতিনিধি : জামালপুরে ২৭ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ৩১ জানুয়ারী শুক্রবার রাতে শহরের পাঁচরাস্তার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে সদর উপজেলার ছনকান্দার সুরুজ্জামানের ছেলে আতাউর রহমান (৩২)। অপর জনের বাড়ি বরিশাল ভোলা জেলার অনিল দাসের ছেলে পংকজ (২৫)।

র্যাব-১৪ কমান্ডার ইয়াছিন আলী জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে শহরে গোপনে মদের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাঁচরাস্তার একটি বাসায় তলাশি চালিয়ে ২৭বোতল বিদেশী মদ উদ্বার করা হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে ।




