ads

রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোটের মাঠে টিকে রইলেন ১৮৯৬ প্রার্থী, প্রত্যাহার ৩৪৭

খবর টি পড়েছেন : ৪৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ২৭ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

Shamol Bangla Ads

১৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এবার প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন। তবে নির্বাচনে অংশ নিতে মোট ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়ে মোট ২৬৩ আসনে প্রার্থী দিয়েছে। তবে নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।

Shamol Bangla Ads

২০১৪ সালের নির্বাচনে ১২টি দল অংশ নিয়েছিল। বিএনপি ও অন্যান্য বিরোধী দল ওই নির্বাচন বর্জন করেছিল।

২০১৮ সালের নির্বাচনে ৩৯টি দল অংশ নিলেও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বেশ কয়েকটি দল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ২৫ প্রার্থী পরবর্তী সংবাদ জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads