আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে কেন্দ্রীয় বিএনপির অংশ হিসেবে ২৯ জানুয়ারী বুধবার পৃথক পৃথকভাবে কালো পতাকা হাতে নিয়ে এক বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। বেইলী ব্রীজের দক্ষিণ পার্শে সমাবেশে সভাপতিত্ব করেন, এক অংশের সভাপতি তছলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক থানা বিএনপির সভাপতি ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ মোল্লা মাহমুদুর রহমান রজার। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক এমদাদুল হক, যুবদল নেতা আব্দুল হাই লিটন, ছাত্র দল নেতা আশরাফুল লিটন, খোরশেদ আলম, আরিফুজ্জামান লেবু প্রমুখ।

অপর অংশের সভাপতি ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে উপজেলা সাবরেষ্ট্রি অফিস সংলগ্নে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এমদাদুল হক পিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরদার, যুবদল সভাপতি একরামুল বারী রঞ্জু, সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিঠু, ছাত্র দলের আহবায়ক রায়হান কবির রতন প্রমুখ।




