স্টাফ রিপোর্টার : শেরপুরে তীব্র শীতে কাঁবু পাহাড়ী জনপদের দরিদ্র-অসহায় মানুষদের শীতের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’। ২৭ জানুয়ারী সোমবার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া এলাকার দরিদ্র আদিবাসীসহ শীতার্ত মানুষের মধ্যে আশা’র পক্ষ থেকে ৩শ ৫০ টি কম্বল বিতরন করা হয়েছে।

‘হোপ ফর দি পুরেস্ট’ কর্মসূচীর আওতায় আশা’র জেলা ব্যবস্থাপক শংকর দাস কর্নঝোড়া হেলথ সেন্টার মিলানায়তনে এসব কম্বল বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ খন্দকার মিজানুর রহমান। এবারের শীতে আশা’র পক্ষ থেকে জেলায় শীতার্তদের মধ্যে ৫শ কম্বল বিতরন করা হয় বলে কর্মকর্তারা জানান।




