ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০১৪ ৬:৩৯ অপরাহ্ণ
ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকার দু:স্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা মিলনায়তন কক্ষে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত। অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মৎস্য কর্মকর্তা ওয়ালিউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, দলদলী ইউপি চেয়ারম্যান মাযহারুল ইসলাম পুতুল, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান জগলুল হক, ভোলাহাট প্রেস ক্লাব সভাপতি গোলাম কবির ও সিনিয়ার সাংবাদিক ভোলাহাট প্রেস ক্লাবের সদস্য শরিফুল ইসলাম শরীফ উপস্থিত ছিলেন। এ দিকে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচীর সহযোগিতায় পল­ী সমাজ কর্তৃক অসহায়দের মাঝে সুয়েটার বিতরণ করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক আলেয়া খাতুন ও এফও রায়হানা ইয়াসমি উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!