ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় এস এ টিভির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২০, ২০১৪ ৩:১৯ অপরাহ্ণ

satv kake kata picকুষ্টিয়া প্রতিনিধি : এস এ টিভির ১ম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরের পৌর বিজয় উল­াস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া প্রেসক্লাবে মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এস এ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নুর আলম দুলালের সভাপতিত্বে এ সব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট প্রাবন্ধিক লেখক,নাট্যকর ও গবেষক বোধদয়ের সভাপতি এ্যাডঃ লালিম হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনটিভি’র ষ্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনু, বিজয় নিউজ ২৪ ডটকম এর সম্পাদক ও আমাদের সময়ের কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক শামসুল আলম স্বপন, দৈনিক দেশতথ্য পত্রিকার সম্পাদক এস এম হালিমুজ্জামান, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল আই’র কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু ও এস এ পার্সেল কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোঃ শাহজাহান আলী প্রমুখ। বক্তারা বলেন, এই কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধের সুচনা ঘটেছিল, এই কুষ্টিয়ার সাংস্কৃতিক পরিমন্ডল অনেক বিস্তৃত। আজকের দিনে দেশের নতুন টেলিভিশন এস এ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন সবাইকে মুগ্ধ করেছে। বক্তারা কুষ্টিয়ার মাটি ও মানুষের ছবি তুলে ধরার প্রয়াস রাখেন এস এ টিভি কর্তৃপক্ষের কাছে।মাত্র এক বছরের মধ্যে এস এ টিভির সংবাদ, অনুষ্ঠান এবং ঝকঝকে ছবি কোটি দর্শকের হৃদয়কে স্পর্শ করেছে। বাংলাদেশে হাইডেফিনেশন টিভি চ্যানেল হিসেবে বলা যায় এস এ টিভিই প্রথম সংযোজন। বক্তারা এই শুভ দিনে এস এ টিভির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক দেশের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, প্রথম আলোর অফিস প্রধান তৌহিদী হাসান শিপলু, ইনডিপেডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল­াহ, একাত্তর টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি শাহীন আলী, দৈনিক আজকালের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ বার্তার সহ-সম্পাদক এস এম জামাল, দৈনিক মানবজমিনের কুষ্টিয়া প্রতিনিধি দেলোয়ার রহমান মানিক, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার মিরপুর প্রতিনিধি আছাদুর রহমান বাবু, মানবজমিনের মিরপুর প্রতিনিধি মারফত আফ্রীদি, আজকের আলোর মিরপুর প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস, দৈনিক জন মতামতের বার্তা সম্পাদক খাইরুল ইসলাম সম্রাট ও ক্যামেরাম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি নিয়ামূল হক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শারপু, সদস্য সুমন, হাবিব, আরিফসহ শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে সকলে এস এ টিভির সাফল্য কামনা করেন। পরে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!