ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরার কলারোয়ায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০১৪ ৬:৩০ অপরাহ্ণ

Kalaroa Photoকলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : গুনগত শিক্ষা- উন্নত জীবন শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ওই কর্মশালায় উপজেলা উপদেষ্টা কমিটি, উপজেলার ৭৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠকরা উপস্থিত ছিলেন। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উজ্জ্বল হোসেন, প্রধান শিক্ষক আমানুল্যাহ, রাশেদুল হাসান কামরুল, হরিসাধন ঘোষ, নুরুল ইসলাম, আকখার আসাদুজ্জামান চান্দু, আ.রকিব, বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতির কেন্দ্রীয় নেতা মাসুদ পারভেজ লাকি প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!