ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৪, ২০১৪ ৫:৩২ অপরাহ্ণ

unicef_logo_মোঃ ফারুক হোসেন, ঢাকাঃ আগামী তিন বছরের জন্য জাতিসংঘের ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২৪ এপ্রিল বৃহস্পতিবার সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, বুধবার এ ব্যাপারে জাতিসংঘ সদর দপ্তরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে বাংলাদেশকে ২০১৫-২০১৭ তিন বছরের জন্য নির্বাচিত করা হয়। বাংলাদেশের এ বিজয়ে এবং বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিদের অভিনন্দনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে. আব্দুল মোমেন বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ শিশু ও নারী উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন এই উন্নয়ন সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। যার স্বীকৃতিস্বরূপ সব সদস্য রাষ্ট্র বাংলাদেশকে একবাক্যে সমর্থন দিয়েছে। বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ড.এ.কে. আব্দুল মোমেন দাবি করেন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর এই বিপুল সমর্থন বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা সরকারের শিশু ও নারীদের উন্নয়নের স্বীকৃতি। তিনি জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের প্রায় ৪০টির বেশি কমিটিতে সক্রিয় রয়েছে।

Need Ads
error: কপি হবে না!