ads

রবিবার , ৮ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব মা দিবস আজ

খবর টি পড়েছেন : ২৮৪
বিশ্ব মা দিবস আজ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ব্যথা পরিমাপ যন্ত্রের নাম ‘ডলোরিমিটার’ আর ব্যথা পরিমাপের একক ‘ডেল’। ১৯৪০ সালে ড. ডি হার্ডি ও হ্যারল্ড জি ওলফ নামের দুই বিজ্ঞানী প্রমাণ করেন, একজন মানুষ সর্বোচ্চ ৪৫ ডেল ব্যথা সহ্য করতে পারেন। চিকিৎসাবিজ্ঞান বলছে, সন্তান জন্ম দেয়ার সময় একজন মা সহ্য করেন ৫৭ ডেল ব্যথা! বিজ্ঞান আসলেই বেগ বোঝে, আবেগ বোঝে না। সন্তানকে মানুষ করতে একজন মা জীবনে কত শত-সহস্র ডেল ব্যথা সহ্য করেন, তার পরিমাপ কি করতে পেরেছে ডলোরিমিটার! পারেনি। কোনোদিন পারবেও না। আজ দিনটি শত কষ্ট সহ্য করা মায়েদের জন্য। আজ রোববার বিশ্ব মা দিবস।

Shamol Bangla Ads

সন্তানের জন্য গর্ভধারিণীকে বিশেষভাবে ভালোবাসার কোনো বিশেষ দিন থাকে না। তার পরও নানা সূত্রে মায়ের অপার মহিমা তুলে ধরারও একটি দিন এসে গেছে। বিশ্বজুড়ে সন্তানরা আজো মাকে ভালোবাসবে প্রতিদিনের মতোই। পৃথিবীর আর কিছুই মায়ের সঙ্গে তুল্য নয়। মাকে আম্মা, আম্মু যে নামেই ডাকা হোক না কেন, এর চেয়ে মধুর কোনো শব্দ শব্দকোষে নেই। বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম ‘মা’ কবিতায় লিখেছেন- যেখানেতে দেখি যাহা/ মা-এর মতন আহা/ একটি কথা এত সুধা মেশা নাই,/ মায়ের মতন এত আদর সোহাগ সে তো/ আর কোনখানে কেহ পাইবে না ভাই।/ ছিনু খোকা এতটুকু,/একটুতে ছোট বুক যখন ভাঙিয়া যেতো, মা-ই সে তখন/ বুকে করে নিশিদিন/ আরাম-বিরামহীন/ দোলা দিয়ে শুধাতেন, কি হলো খোকন?’/… মা’র বড় কেউ নাই/ কেউ নাই কেউ নাই।/ নতি করি বল সবে ‘মা আমার! মা আমার!’

১৮৬১ থেকে ১৮৬৪ সাল পর্যন্ত মার্কিন গৃহযুদ্ধে প্রাণ হারায় লাখো তরুণ-যুবক। তাই সন্তানহারা মায়েরা কেঁদে ফিরে টেক্সাসের পথে পথে। যুদ্ধ বন্ধের দাবিতে তারাই রাজপথে নামেন। ১৮৭০ সালে জুলিয়া ওয়ার্ড হোই নামের এক মা ঘোষণা করেন, মা দিবসের ঘোষণাপত্র। এরও ৩৮ বছর পর মার্কিন নারী আনা জার্ভিস মে মাসের দ্বিতীয় রোববারকে পালন করেন মা দিবস হিসেবে। একসময় বিশ্বজুড়ে স্বীকৃতি পায় দিনটি।

Shamol Bangla Ads

যতই দিন গড়িয়েছে, মা দিবস ততই বাণিজ্যিক হয়ে পড়েছে। তাই একসময় একে ‘হলমার্ক ডে’ বলতেও দ্বিধা করেননি আনা জার্ভিস। মাকে কার্ড পাঠিয়ে ভালোবাসা প্রকাশ পায় না— এ সত্যি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তাই আনা জার্ভিস উপহার নয়, মাকে প্রতিটিক্ষণ মনে রাখার কথা বলেছিলেন।

বাংলাদেশে মা দিবস পালনের চল খুব বেশি দিনের নয়। তারপরও ফেসবুকের কল্যাণে এখন সবারই জানা আজ মা দিবস। কয়েক দিন ধরেই ফেসবুকের পাতায় পাতায় মা দিবসের ডাক। কিন্তু এভাবে কি মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ পায়? বোধ হয় পায় না। মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। মায়ের জন্য ভালোবাসা প্রতিদিনের। তারপরও দিবস বলে কথা! দিনটি যাদের মনে থাকবে, তাদের মধ্যে কাজ করবে মাকে আরো বেশি ভালোবাসার বাড়তি এক প্রেরণা। মা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারো বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ। টিভি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘অশনি’তে রূপ নিয়েছে নিম্নচাপ, সাগরে ২ নম্বর হুঁশিয়ারি পরবর্তী সংবাদ মানিকগঞ্জে ঋণের হতাশা থেকে স্ত্রী-সন্তানদের খুন : খুনী…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads