ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীছড়িতে বৈসাবি র‌্যালি অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ৭:৫০ অপরাহ্ণ

bbvbvbমো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বৈসাবি উদযাপন উপলক্ষে ১২ এপ্রিল শনিবার একটি বৈসাবি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বিপুল সংখ্যাক উপজাতীয় নারি পুরুষ এ র‌্যালিতে অংশ নেন। বাদ্য যন্ত্র বাজিয়ে বেশ উৎসব মুখর পরিবেশে অনেকটা শান্তিপূর্ণভাবেই এ শোভাযাত্রা শেষ হয়। গ্রাম, গঞ্জে পাড়ায়, মহল্লায় বৈসাবি’র নানা আয়োজন ও বিভিন্ন রকম খেলাধুলা চলছে বলে জানা গেছে। এ উপজেলায় বৈসাবি মেলার আয়োজন না থাকায় মানিকছড়ি মহামুনি রাজবাড়ি মেলায় উৎসুক জনতা বরাবরই সেখানে যোগ দেন। রবিবার মূল বিজু এবং সোমবার গইজ্যা-পইজ্যার মধ্য দিয়ে শেষ হবে চাকমাদের বিজু অনুষ্ঠান। আর মারমাদের চলছে সাংগ্রাই উৎসব। ত্রিপুরা জনগোষ্টির মধ্যে পালিত হচ্ছে বৈসু। তবে এখানে মারমা ও চাকমা সম্প্রদায় বেশি। আগামী ১ বৈশাখ ১৪২১সালকে বরণ করতে নববর্ষের র‌্যালি হওয়ার কথা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!