ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোস্তাফিজুল হক-এর কবিতা ‘দাবিনামা’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ৩১, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ

একদিন এক লোক বলল কি আমারে,
‘দয়া করে কান দিলে খুশি হই মামা রে!’
কথা শুনে তাজ্জব, বসে শুধু এই ভাবী–
কান্নার হলোটা কী? এ আবার কোন দাবি?
তাই তাকে বললাম, কাঁদব তা কেন্ মামা?
অযথাই কান্নার এ কেমন দাবিনামা?

Shamol Bangla Ads

‘কাঁদতে তো বলি নাই, খুঁজতেছি কেরানি;
ভিসাটিসা নিতে চাই– লন্ডন বেড়ানি!’
কে রানি তা জানে সবে, এইখানে থাকে না!
লন্ডন ঢাকা থেকে বহুদূর ফাঁকে না?

লন্ডনে রানি আছে, ঢাকাতে তো রানি নেই?
পাগলাটে লোক ছাড়া এরকম বাণী নেই!
‘ধুত্তেরি ধুচ্ছাই!’ বলে চলে গেল তাই,
বললাম বাঁচা গেল– কান দুটো মলে ভাই!

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads