ads

শনিবার , ৮ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০১৪ ৮:০৫ অপরাহ্ণ

MP Atik Relly- Final-2জিএইচ হান্নান, শেরপুর :  “অগ্রগতির মূল কথা, নারী পুরুষ সমতা” এই শ্লোগানকে সামনে রেখে ৮ মার্চ শনিবার শেরপুর জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০১৪ উপলক্ষে র‌্যালি, আলোচনা ও সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন মহান জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক ।
জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহান জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার আইরীন ফারজানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখোস জাহান, প্যানেল মেয়র নজরুল ইসলাম প্রমুখ। নারীদের অগ্রগতি ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষে এগিয়ে আসার আহŸান জানিয়ে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. মজিবুল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হায়দর আলী, অঞ্জন চন্দ্র পাল, এনডিসি রাজিব কুমার সরকার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাউজুল কবির, তৌছিফ আহাম্মেদ, নাজমুস সাকিব, সামস উদ্দিন মোন্নাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন, এডাব, নারী কল্যাণ সংস্থা ও শারি তাদের স্ব স্ব ব্যানার নিয়ে র‌্যালিতে যোগদান করেন। এদিকে আন্তর্জাতিক নারী দিবসে জেলা প্রশাসকের গেটে দলিত স¤প্রদায়ের নারীরা তাদের অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন করে। মানববন্ধনের নেতৃত্ব দেন শারির জেলা সমন্বয়কারী সোলায়মান হোসেন। এদিকে নারী দিবস উপলক্ষে জেলা শিল্পকলা চত্বরে দিনব্যাপী মেলার আয়োজন করে। মেলায় ১১টি স্টল স্থান পায়। জয়ীতা নারী ও নারী উদোক্তাগণ নিজের হাতের বিভিন্ন কারোকাজের পাঞ্জাবি, নকশী কাথা, কামিজ, থ্রীপিচ সাজিয়ে মেলাকে প্রানবন্ত করে তোলেন। আলোচনা শেষে শিল্পকলা একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
error: কপি হবে না!