ads

বুধবার , ১২ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে আওয়ামী লীগ–বিএনপির সমাবেশ শুরু

খবর টি পড়েছেন : ৭৬০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। বুধবার দুপুর থেকেই নেতা–কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে দলে দলে নেতা–কর্মীরা আসছেন। তবে পথে পুলিশের বাধা, গ্রেপ্তার ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করছে দলটি। বেলা ৩টা থেকে সমাবেশ শুরু হয়েছে।

Shamol Bangla Ads

অপর দিকে বিএনপির সমাবেশস্থলের মাত্র দেড় কিলোমিটার ব্যবধানে একই সময়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুপুর দেড়টার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেছেন। এই ‘শান্তি সমাবেশ’ থেকে বিএনপিকে কড়া বার্তা দিতে চায় দলটি।

কাছাকাছি স্থানে এবং একই সময়ে সমাবেশ করতে উভয় দলকে ২৩ শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি রয়েছে।’

Shamol Bangla Ads

পল্টন বিএনপি দলীয় কার্যালয়ের আশপাশে ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা আশঙ্কা করা হচ্ছে না। তবে বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান ডিএমপির কর্মকর্তারা।

রমনা বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘সম্ভাব্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য এখন পর্যন্ত নেই। তবে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দারা নজর রাখছেন।’
এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘সিসি ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ড্রোন ব্যবহার করা হচ্ছে। আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক দলের নেতা–কর্মীরা শান্তিপূর্ণভাবে নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের কর্মসূচি শেষ করবেন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ উদ্বোধনের অপেক্ষায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট পরবর্তী সংবাদ আমাদেরও এক দফা, শেখ হাসিনার অধীনে নির্বাচন :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads