নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে শেরপুর জেলা থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় তিনি বলেন, এ মতবিনিময় সভা জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে তাঁদের সাফল্য অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা ক্রীড়া কর্মকর্তা কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা ক্রীড়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।




