ads

শুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শাকিলের নামে ১২৫ কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ইনস্টিটিউট করা হচ্ছে’

খবর টি পড়েছেন : ১৩৬
‘শাকিলের নামে ১২৫ কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ইনস্টিটিউট করা হচ্ছে’
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মমনসিংহ জেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণসভাটি বিশাল জনসভায় রূপ নেয়। স্মরণসভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, প্রধানমন্ত্রী শাকিলকে যেমন স্নেহ করতেন তেমনি অনেক আস্থা রাখতেন। তাই আমরা শাকিলকে স্মরণীয় করে রাখতে চাই। তিনি শাকিলের নামে ময়মনসিংহে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দেন। তা বাস্তবায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২৫ কোটি টাকা ব্যয়ে এ টেক্সটাইল ইন্সটিটিউট করা হচ্ছে। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাশে চুরখাই এলাকায় ৭ একর জমির ওপর এটি গড়ে উঠবে। জেলা প্রশাসন ইতোমধ্যে জমি ও দাম নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে এ প্রকল্প অনুমোদন হবে। তিনি ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টাউন হলের শহীদ মিনারে প্রধানমন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা তথা বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ওই কথা বলেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আরও বলেন, শাকিলকে হারিয়েছি এক বছর হয়ে গেছে। এ স্মরণসভায় মানুষের ঢল নেমেছে। এ স্মরণসভা জনসভায় রূপান্তরিত হয়েছে। এতে বুঝা যায় শাকিল ময়মনসিংহের মানুষের মনের মানুষ ছিলেন।
স্মরণসভার প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, নিজের জন্য নয়, ১৬ কোটি মানুষের প্রত্যাশা অনুযায়ী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার জন্য নৌকায় ভোট দিতে হবে । তিনি বলেন, এক বছর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে আবারো নৌকাকে জেতাতে হবে। আমাদের ঐক্য ধরে রাখতে হবে। আওয়ামী লীগের অর্জন ও বিএনপির ধ্বংসাত্মক কর্মকান্ডের কথা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
ব্যক্তিগত পছন্দ, অপছন্দ, হতাশা, পাওয়া না পাওয়ার দুঃখ ভুলে গিয়ে নৌকার বিজয় অর্জনের জন্য কঠিন ঐক্য গড়ে তুলতে হবে আহ্বান জানান দীপু মনি। নানা জগতের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর হয়ে শাকিল কাজ করতেন জানিয়ে দীপু মণি বলেন, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও কোনো দিন শাকিল ক্ষমতার অপব্যবহার করেনি।
শাকিলের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, শাকিল কোনো নাম নয়, স্মৃতি নয়, শাকিল একটি গল্প। সততা, গুণ, মেধা ও ক্লিন ইমেজের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। শাকিল মৃত্যুর পরেও বেঁচে আছেন। তিনি আমাদের হৃদয়ে ছবি হয়েই থাকবেন।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ আয়োজিত ওই স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রস্তাাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কবির উদ্দিন ভূইয়া। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় স্মরণ সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাকিলের পিতা জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও প্রয়াত শাকিলের স্ত্রী নীলুফার আনজুম পপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহ উদ্দিন সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের প্রস্তাাবিত কমিটির সহ-সভাপতি ও এফবিসিসিআই’র ৩ বারের সাবেক পরিচালক আমিনুল হক শামীম (সিআইপি), ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব আশরাফ সিদ্দিকী বিটু, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট সানজিদা আক্তার।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, ডা. এম. আমান উল্লাহ এমপি, সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads